1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে চাঞ্চল্যকর স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার ঘাতক স্বামী আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে চাঞ্চল্যকর স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার ঘাতক স্বামী আটক

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার

১৪ আগস্ট ২০২৫ তারিখ বিকালে র‌্যাব-৬, (যশোর ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন কৃষ্ণনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ উল্লাপাড়া মডেল থানার স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা মামলার প্রধান পলাতক আসামি (১) মোঃ আছাদুল মন্ডল (৪৮), পিতা- মোঃ গোলবার মন্ডল, সাং- পশ্চিম মহেশপুর, থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জকে গ্রেফতার করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম রিনা খাতুন (৪০) গ্রেফতারকৃত আসামির স্ত্রী। বেশ কিছুদিন যাবৎ আসামি তার বসতবাড়ী বিক্রয় করার জন্য পায়তারা করছিল। ভিকটিম তাতে বাধা দিলে, গ্রেফতারকৃত আসামি ভিকটিমকে গালমন্দ ও মারপিট করে। উক্ত বসতবাড়ী বিক্রয়কে কেন্দ্র করে ঘটনার দিন ২৩ জুলাই ২০২৫ তারিখ আনুমানিক ১২০০ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামি অন্যান্য আসামিদের সহায়তায় ভিকটিমকে হত্যা করে। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ উল্লাপাড়া মডেল থানায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যার বিষয়টি ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে র‌্যাব-৬ ছায়া তদন্ত অব্যাহত রাখে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com