1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খালে ভেসে এলো ভারতীয় নাগরিকের মাথাবিহীন মরদেহ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খালে ভেসে এলো ভারতীয় নাগরিকের মাথাবিহীন মরদেহ

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার

 

সিলেটের বালাগঞ্জে একটি খাল থেকে এক ভারতীয় নাগরিকের অর্ধগলিত মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই খাল দিয়ে কুশিয়ারা নদীর পানি হাওরে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, স্রোতের টানে মরদেহটি ভারতীয় সীমান্ত এলাকা থেকে ভেসে এসেছে। মরদেহের পকেট তল্লাশি করে একটি মোবাইল ফোন, চাবির গোছা, মানিব্যাগ, ভারতীয় মুদ্রা, কিছু ছবি ও একটি ভারতীয় জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। পরিচয়পত্রে মৃতের নাম গৌরাঙ্গ ঘোষ উল্লেখ রয়েছে।

বালাগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) কানন কুমার দাশ বলেন, বালাগঞ্জ উপজেলার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com