1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
উখিয়া সীমান্তে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করল বিজিবি - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

উখিয়া সীমান্তে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করল বিজিবি

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৯৪ বার

 

কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাতে মিয়ানমার থেকে সাতজনকে মাছের ঘেরের রাস্তা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধের ওপর আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা চারটি কালো কাপড়ের ব্যাগ ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ব্যাগগুলো তল্লাশি করে ৪৮ কাটায় মোট ৪ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও মাদক পাচারে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় ডায়েরি করে উদ্ধারকৃত ইয়াবা আলামত হিসেবে উখিয়া থানায় জমা দেওয়া হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com