
বগুড়ার শিবগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রসা ছাত্র ও সড়ক দু’র্ঘ’টনায় মটর সাইকেল আরোহীর ম’র্মা’ন্তিক মৃ’ত্যু সংঘটিত হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগাড়া পশ্চিমপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাদ্রাসা ছাত্র আব্দুল্লাহ আলামিন (৭) বাড়ির পার্শ্বে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মা’রা যায়। সন্ধ্যায় পরিবারের লোকজন পুকুরে তার ম’র’দেহ ভাসমান অবস্থায় দেখতে পাই। পরে থানা পুলিশ লা’শটি উদ্ধার করে। অপর দিকে গত বৃহস্পতিবার দুপুরে মোকামতলা জয়পুরহাট সড়কের উপজেলার হরিপুর বাজার এলাকায় জয়পুরহাট থেকে শিবগঞ্জে আসার পথে এক মটর সাইকেল যাত্রী এবং বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখী সং’ঘ’র্ষ হয়। সং’ঘ’র্ষে মোটর সাইকেল যাত্রী বগুড়া সদরের বামনপাড়া গ্রামের বজলার রহমানের ছেলে রবিউল ইসলাম (৪০) ঘটনাস্থলে মা’রা যায়। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান পৃথক ২টি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।