1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে পুড়ে ছাই বিধবার বসতঘর - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে পুড়ে ছাই বিধবার বসতঘর

সাবিত হোসেন/শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৩২ বার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভরিয়া পশ্চিমপাড়া গ্রামের বিধবা পারভীন বেওয়ার একটি টিনের ঘরের ব্যবহারিক আসবাব পত্র পুড়ে ছাই হয়েছে। 

গত শনিবার সন্ধ্যার দিকে উপজেলার দেউলী ইউনিয়নের ভরিয়া পশ্চিমপাড়া গ্রামের বিধবা পারভীন বেওয়ার বাড়িতে আগুন লাগলে আশেপাশের মানুষ আগুন নিভাতে ছুটে আসেন। কিন্তু ঘরের বেড়া ও চালের টিনে আগুন ছড়িয়ে পড়লে ধাউ ধাউ করে জ্বলতে থাকে ঘরের সব আসবাবপত্র।

এসময় শিবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসেও ঘটনাস্থলে যাওয়ার রাস্তা না থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে কপাল খেপন হয়।

বিধবা পারভীনের বোন নারগিছ বেগম জানান, সংসার জীবনে তাকে অনেক কষ্ট করতে হয়। প্রায় ১০ বছর আগে তার স্বামী জিন্নাহ মারা যান। তিন মেয়ে ছিলো তাদের বিয়ে হয়ে গেছে। তিনি বর্তমানে বাবার বাড়িতে বসবাস করছেন এবং মেয়েদের সহযোগিতায় জীবনযাপন করছেন। গত সন্ধ্যার দিকে ঘরে হঠাৎ আগুন জ্বলতে দেখেন। এসময় ঘরে ঢুকতে না পেরে তিনি কান্নাকাটি শুরু করলে আশেপাশের লোকজন এসে আগুন নিভাতে চেষ্টা করেন।

তিনি আরো জানান, একজন মানুষের জীবন চালাতে যত ধরনের আসবাবপত্র ও তৈজসপত্র লাগে তার সব কিছুই তার কক্ষে যোগার করেছিলেন তিনি। তার ঘরের থাকা ফ্রিজ, টিভি, আলমারি, খাট, খাবারের চাল, টাকা এবং পোশাক পরিচ্ছদসহ সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় রবিবার সকালে সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান নেতাকর্মীদের নিয়ে বিধবার পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন। এসময় তিনি কিছু নগদ অর্থ প্রদান করেন এবং সংগঠন থেকে সহযোগিতা করার আশ্বাস দেন।

শিবগঞ্জ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আব্দুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওই এলাকায় গিয়েছিলাম। কিন্তু রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে ঘটনাস্থলে গাড়ি নিয়ে যেতে পারিনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, আগুনে নিঃস্ব হয়ে যাওয়া ওই নারীর খোঁজখবর নিয়ে প্রশাসনের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com