1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার

 

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ সেলিম (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার শহরের ফতেহ মোহাম্মদপুর লোকোসেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।

নিহত সেলিম ঈশ্বরদী পৌরসভার পূর্বটেংরী কদমতলা এলাকার মৃত রমজান আলীর ছেলে।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন, স্থানীয়দের ভাষ্যমতে সকালে সেলিম রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন পেছন দিক থেকে আসলেও তিনি কানে কম শোনার কারণে তা টের পাননি। হঠাৎ ট্রেনের ধাক্কায় তিনি লাইনের ওপর পড়ে যান। এরপর ট্রেনের নিচে কাটা পড়ে তার হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও বলেন, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com