1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ট্রাকের নিচে ঢুকে পড়ল প্রাইভেটকার, অতঃপর...  - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ট্রাকের নিচে ঢুকে পড়ল প্রাইভেটকার, অতঃপর… 

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার

 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সমসপুর আন্ডারপাসের ওপরে ওঠার সময় ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে মাওয়াগামী একটি ট্রাকের পেছনে একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা খেয়ে নিচে ঢুকে পড়ে। এতে প্রাইভেটকারের চালক ও যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা না গেলেও চিকিৎসাধীন অবস্থায় কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি। প্রাইভেটকারটি ট্রাকের নিচে ঢুকে পড়ায় ভেতরের যাত্রীদের অবস্থা শোচনীয় ছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করে তাদের হাসপাতালে পাঠাই।

অন্যদিকে দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ওই অংশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com