1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ফেনীতে অবিস্ফোরিত দুটি গ্রেনেড উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ফেনীতে অবিস্ফোরিত দুটি গ্রেনেড উদ্ধার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৫৬ বার

 

ফেনীর ফুলগাজীতে পরিত্যক্ত অবস্থায় দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডার জসিম উদ্দিনের বাড়ির পুকুরপাড় থেকে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।

বুধবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, কমান্ডার জসিমের বাড়ির পুকুরপাড়ে স্থানীয় এক রাখাল গ্রেনেড দুটি পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ফুলগাজী থানা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেড দুটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। স্থানীয়দের ধারণা, গ্রেনেডগুলো অনেক পুরনো।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়েছে। জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন, গ্রেনেড উদ্ধারের বিষয়টি অবগত হয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com