1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল শোরুমে, নিহত ১ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল শোরুমে, নিহত ১

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার

 

রাজধানীতে একটি কংক্রিট মিক্সার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শোরুমের ভেতরে ঢুকে যায়। এতে একজনের মৃত্যু হয়েছে। 

বুধবার (২০ আগস্ট) ভোর সোয়া ৪টার দিকে প্রগতি সরণির বাড্ডা লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সাইদুর রহমান (৩৫)। তিনি চুয়াডাঙ্গার জীবননগর আশতলা পাড়া গ্রামের আনিসুল হকের ছেলে ও আকিজ কোম্পানির মিক্সার মেশিন গাড়ির চালক ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের সহকর্মী ইমরুল কায়েস বলেন, ভোরের দিকে কংক্রিট মিক্সার গাড়ি চালিয়ে সাইদুর বাড্ডার প্রগতি সরণির বায়তুল আমান জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেমন্ড টেইলার্সের শোরুমের ওপরে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, পরে পথচারীরা কংক্রিট মিক্সার মেশিন গাড়ি থেকে চালক সাইদুরকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com