আজ বীর নারীযোদ্ধা মোছাঃ কিতাব জান বাদেশীর ৯৪ তম জন্মদিন

মোঃ শান্ত মিয়া, গফরগাঁও, ময়মনসিংহঃ বীর নারীযোদ্ধা মোছাঃ কিতাব জান বাদেশী, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়নের অন্তর্গত বগাজান গ্রামে ১৯৩১ সালের ১২ ফেব্রুয়ারী জন্ম গ্রহণ করেন। পিতাঃ ওয়াহেদ আলী শেখ। তার স্বামীঃ ব্রিটিশ বিরোধী, মাতৃভাষা পদক প্রাপ্ত ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, দেশবীর মোঃ হোছেন আলী খান বাদেশী। নিজ এলাকায় শিক্ষা গ্রহণ শেষে নগদ দেনমোহরে বিয়ে হয়- দেশবীর বাদেশী সাহেবের সঙ্গে। মুক্তিযুদ্ধে অবদানঃ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে, তিনি মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন সক্রিয়যোদ্ধা হিসাবে। তিনি মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করায়- প্রতিহিংসায় তার বড়ভাই মোঃ ইন্নস আলী শেখ কে পাকিস্তান আর্মি গেফতার করেন। পরে রণকৌশলে ছাড়াপান মোঃ ইন্নছ আলী শেখ। পাকিস্তানী আর্মি ও রাজাকার বাহিনী প্রতিহিংসায় তার স্বজনদের বাড়িঘরও পুড়েফেলেছিল। কর্ম জীবনঃ তিনি বিয়ের পর স্বামীর সাথে গৃহিণী হিসাবেই সারা জীবন কাজ করেছেন। তবে তিনি তার স্বামী দেশবীর মোঃ হোছেন আলী খান বাদেশীর সকল আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণা, উদ্দীপনা ও সাহস যোগিয়েছেন। মৃত্যুঃ ২৭ শে জানুয়ারি ২০২৩ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার, মেদুয়ারী ইউনিয়নের, রামপুর এলাকার হোছেন নগর ভিলায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

আজ বীর নারীযোদ্ধা মোছাঃ কিতাব জান বাদেশীর ৯৪ তম জন্মদিন

আপলোডের সময় : 05:05:09 pm, Monday, 12 February 2024