
প্রত্যেকটি ইউনিয়নের এবং পৌরসভার ওয়ার্ডগুলোকে সুন্দর নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর ওয়ার্ড সভাপতি- সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে পৌর শহরের পাঠাগার চত্বরে মির্জা রুহুল আমিন মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময়ে জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, রংপুর দিনাজপুর আঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, বাংলাদেশ ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ এর সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা।
সেখানে সদর উপজেলার ২৮২ টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তাদের সভাপতি সেক্রেটারি নির্বাচিত করা হয়।