1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাতক্ষীরায় ৫ আগষ্টের দিন জেল থেকে পালানো ১১টি মামলার আসামি গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাতক্ষীরায় ৫ আগষ্টের দিন জেল থেকে পালানো ১১টি মামলার আসামি গ্রেফতার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫৫ বার

সিপিসি-১ সাতক্ষীরা, র‌্যাব-৬ কর্তৃক সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত আসামিদেরকে আইনের আওতায় আনতে আভিযানিক দল কর্তৃক গোয়েন্দা নজরদারীর এক পর্যায়ে ২০ আগস্ট ২০২৫ র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন চালতে তলা এলাকা হতে অভিযান চালিয়ে নাশকতা মামলার জেল পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম (২৬), হাজতী নং- ২৬৭৪/২৪, পিতা- আঃ জলিল সাং-ইটাগাছা, থানা- সাতক্ষীরা সদর, সাতক্ষীরা থেকে গ্রেফতার করে।
থানা পুলিশ সুত্রে জানা যায় যে, আসামি মোঃ সাইফুল ইসলাম (২৬) অস্ত্র, বিস্ফোরক,নারী ও শিশু নির্যাতনসহ সর্ব মোট ১১ টি মামলায় অভিযুক্ত হয়ে সাতক্ষীরা জেলা কারাগারের অন্তরীণ ছিল। উক্ত হাজতী গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ বিকালে ছাত্র জনতার সফল অভ্যুথানের সময় সাতক্ষীরা জেলা কারাগারে জেল রক্ষীদেরকে মারপিট করে জেল গেটের তালা ভেঙে কারাগার হতে পালিয়ে যায় এবং অন্যান্য আসামিদেরকে পলায়নের সহায়তা করে। উক্ত আসামিগণ সাতক্ষীরা জেলা কারাগার থেকে বের হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পেট্রোল বোমা, ককটেল, দাহ্য পদার্থ ব্যবহারসহ দাঙ্গা ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জেলা কারাগারের ভিতরে ভাংচুর করে ও আগুন জালিয়ে দিয়ে জেলা কারাগারের সকল নথিপত্রসহ বিপুল পরিমাণ সরকারি সম্পদ ক্ষতি সাধন করেছে এবং কারাগারের জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। কারাগার থেকে বের হয়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় নাশকতা কার্যক্রম করে। এই সংক্রান্তে সাতক্ষীরা জেলা সদর থানায় একটি নাশকতা মামলা রুজু হয়।
র‍্যাব জানান,গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com