1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রোশনা হত্যা মামলা: একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রোশনা হত্যা মামলা: একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৭৮ বার

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার উত্তর কাপনা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রোশনা বেগম হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) তেহসিন ইফতেখার এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেরেনুর আলী।

দণ্ডপ্রাপ্ত আসামি আরাধন মিয়া (৩২) বিশ্বম্ভরপুর উপজেলার মৌয়াফুড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। একই মামলায় তার মা শ্যামলা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি উভয়কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২১ জানুয়ারি জমি নিয়ে বিরোধের জেরে মৃত তালেব হোসনের জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে যান আসামিরা। এসময় রোশনা বেগম বাধা দিলে আরাধন মিয়া ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে কোপ দেন। ঘটনাস্থলেই মারা যান রোশনা বেগম।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com