1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জলঢাকায় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জলঢাকায় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৯ বার

মোঃ খলিলুর রহমান,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী জলঢাকায় মীরগঞ্জ ইউনিয়ন বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছেমারীর। সোমবার (১২ ফেব্রুয়ারী) সকালে ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউএসএস ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা হয়। মীরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিক এর প্রতিনিধি ৬ নং ওয়ার মেম্বার মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মীরগঞ্জ ইউনিয়নের সচিব মানিক চন্দ্র রায়,আলিম মাদ্রাসার অধ্যক্ষ রুহুল আমিন,প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা আকতার,সংরক্ষিত মহিলা সদস্য রোকসানা বেগম,রওশন আরা বেগম,ইউপি সদস্য মিজানুর রহমান,এনামুল হক,রফিকুল ইসলাম,গোলাম রব্বানী,জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রবিউল ইসলাম রাজ,ইউএসএস এর মনিটরিং ইভেলুয়েশন কো-অর্ডিনেটর জিয়াউর রহমান,ইউএসএস এর ফিল্ট কোর্ডিনেটর আব্দুর রহিম, টেকনিক্যাল অফিসার বকুল চন্দ্র বর্মন,ইউএসএস এর ফেসিলি টেটর গীতা রাণী রায়,যুব নেটওয়ার্ক কর্মী পিংকি আক্তার,আল আমিন সহ ইউনিয়ন বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ প্রমূখ। সভায় উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে বাল্য বিয়ে প্রতিরোধে মীরগঞ্জ ইউনিয়নের প্রত্যেক বালক/বালিকা হাই স্কুলে ও প্রত্যেক ওয়ার্ডে প্রতিরোধ কমিটির কাউন্সিল সভা করার বিষয়ে বিশারদ আলোচনা করা হয়। এছাড়াও বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন গড়তে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার লক্ষ্যে আগামী তিন মাসের মধ্যে আরও দু’টি কর্মসূচি গ্রহণ করেছে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights