
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :যশোরের অভয়নগরে যুবলীগ নেতা মুরাদ হোসেন (২৮) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । ঘটনাটি ঘটেছে গতকাল ১১ ফেব্রুয়ারি রবিবার রাত প্রায় ১০ টার সময় নওয়াপাড়া পৌরসভার সরদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়,নিহত মুরাদ হোসেন উপজেলার নওয়াপাড়া সরদারপাড়া এলাকার সাহাবুল ইসলামের ছেলে৷ তিনি নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় বিভিন্ন সুত্র থেকে জানা যায়, রবিবার রাতে নওয়াপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এসে পৌঁছালে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক গুরুতর জখম করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসার পুর্বে ঘটনাস্থল ত্যাগ করে সন্ত্রাসীরা। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নীলাদ্রি সুন্দর কুন্ডুর নিকট জানতে চাইলে তিনি বলেন, রাত সাড়ে দশটার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন ও ডান পায়ের হাড় ভাঙ্গা ছিল। এছাড়াও পেটে জখম করায় খাদ্য নালী বেরিয়ে গিয়েছিল। শরীরের বেশকিছু স্থানে জখমের চিহ্ন দেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছেব
নিহতের স্বজনেরা জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়েছে। নিহত মুরাদ হোসেনের দুটি শিশু সন্তান রয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) জাহিদুল ইসলাম সোহাগের নিকট জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে ন্দ্রত ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যার ক্লু উদঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে। মামলা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।