1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অর্ধশতাধিক স্পিডবোট নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে লুৎফুজ্জামান বাবর - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অর্ধশতাধিক স্পিডবোট নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে লুৎফুজ্জামান বাবর

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫৯ বার

 

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেত্রকোণার হাওরাঞ্চলে জনগণের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে তিনি হাওরের বিভিন্ন গ্রামে ঘুরে স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। ভোটারদের দ্বারে দ্বারে যান তিনি।

লুৎফুজ্জামান বাবরের গ্রামের বাড়ি নেত্রকোণার মদন উপজেলায়। তিনি তিনবার নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

স্থানীয়রা জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলাসহ অসংখ্য “মিথ্যা মামলায়” তাকে দীর্ঘদিন কারাগারে আটক রাখা হয়েছিল। এসব মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনসহ বিভিন্ন সাজাও দেওয়া হয়। চলতি মাসের ৫ আগস্ট সব মামলা থেকে মুক্ত হয়ে তিনি নিজ এলাকায় ফিরে আসেন। এ সময় হাওরপাড়ের মানুষ আনন্দে মেতে ওঠে।

তার আগমনে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শহর থেকে গ্রাম—সর্বত্র তোরণ নির্মাণ করা হয়। রাস্তাঘাট, চায়ের দোকান থেকে অফিস-আদালত পর্যন্ত আলোচনায় উঠে আসে কেবল বাবরের নাম।

এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন। খালিয়াজুরীর বিভিন্ন ইউনিয়নে ঘুরে তিনি পথসভা করেন এবং প্রায় ৪৩টি গ্রামের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। স্থানীয়রা জানান, গ্রামগুলো চারদিক দিয়ে পানিবেষ্টিত হওয়ায় নৌকায় সহজে যাতায়াত করা সম্ভব হচ্ছে।

গ্রামীণ জনতার সঙ্গে আলাপচারিতায় বাবর বলেন, ‘শুধু স্লোগান দিলে হবে না, যুবকদের শিক্ষায়, কারিগরি দক্ষতায় ও ব্যবসায় এগিয়ে যেতে হবে। নামাজ, কোরআন তিলাওয়াত ও শারীরিক ব্যায়ামও প্রতিদিনের জীবনে থাকা উচিত।’

তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চান।

অর্ধশতাধিক স্পিডবোট ও তিন শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই গণসংযোগে প্রতিটি গ্রামে শত শত মানুষ হাত নাড়িয়ে বাবরকে স্বাগত জানায়। দীর্ঘ ১৮ বছর পর তাকে সামনে পেয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com