1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দৌলতপুরে পানিবন্দী ২০০০ পরিবারের পাশে শরিফ উদ্দিন জুয়েলের ত্রাণ সহায়তা - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১০:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দৌলতপুরে পানিবন্দী ২০০০ পরিবারের পাশে শরিফ উদ্দিন জুয়েলের ত্রাণ সহায়তা

জনিরুল ইসলাম, কুষ্টিয়া
  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৮৭ বার

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পানিবন্দী প্রায় ২০০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফ উদ্দিন জুয়েল। শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

 

ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়। এ সময় শরিফ উদ্দিন জুয়েলের সঙ্গে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আলতাফ হোসেন, যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, সদস্য আলাউদ্দিন বাদল, যুবদলের সদস্য সচিব মাছুম প্রফেসর, যুগ্ম আহ্বায়ক রাসেল আহাম্মেদ, সুমন ফরাজী, সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক দেওয়ান সাইফুল ইসলাম পলাশ, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম নিশাত, দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রকিবুল ইসলাম সুমন গাজী, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি বুলবুল রহমান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ত্রাণ বিতরণের সময় শরিফ উদ্দিন জুয়েল বলেন, “বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিএনপি সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত। এটা শুধু ত্রাণ বিতরণ নয়, মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধ ও ভালোবাসার প্রকাশ। পানিবন্দী মানুষের সঠিক সহায়তা নিশ্চিত করা আমাদের নৈতিক কর্তব্য। আমরা বিশ্বাস করি, জনগণের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি।”

তিনি স্থানীয় যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ত্রাণ বিতরণে সহায়তার জন্য ধন্যবাদ জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com