1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৯৭ বার

পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ পাভেল (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন সজীব মোল্লা ওরফে ইমরান (২৪) নামে আরও একজন। 

শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে ইউনিয়নের ইসলামপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মোসলেম মাস্টারের ছেলে। আহত ইমরান একই গ্রামের আব্দুর সবুর মোল্লার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, মাদক ব্যবসা ও পূর্ববিরোধ নিয়ে পাভেলের সঙ্গে জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামাণিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে বাজারে কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষরা পাভেল ও ইমরানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে পথেই পাভেল মারা যান।

জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, পাভেল নিয়মিত নামাজ-কালাম পড়তো, ভালো ছেলে ছিল। মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। এর সঠিক বিচার আমরা চাই।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক আছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com