1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সড়কের পাশে খালে উল্টে পড়ল বাস, গণঅধিকারের নেতাসহ আহত সবাই - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সড়কের পাশে খালে উল্টে পড়ল বাস, গণঅধিকারের নেতাসহ আহত সবাই

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৭২ বার

 

দিনাজপুরের পার্বতীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গিয়ে খালে উল্টে পড়েছে একটি বাস। এতে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ বাসের সব যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফারুক হাসান দুর্ঘটনার পর ফেসবুক লাইভে এসে জানান, ভোরে তাদের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি জলাশয়ে পড়ে যায়। এতে প্রায় সব যাত্রী কমবেশি আহত হন। তিনি নিজেও আহত হয়েছেন বলে জানান।

গণঅধিকার পরিষদের এ নেতা লাইভে বলেন, আমাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। তাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আহত সবাইকে উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, বাসটি দ্রুতগামী ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের জলাশয়ে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান বলেন, গাড়িতে যাত্রী ছিলেন প্রায় ১৫ জন। সবাই কমবেশি আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে, কারো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com