1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নারী পর্যটকের আপত্তিকর ভিডিও ধারণ, টিকটকার গ্রেপ্তার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নারী পর্যটকের আপত্তিকর ভিডিও ধারণ, টিকটকার গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার

 

কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা নারী পর্যটকদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টিকটকার মো. ইউনুস মিয়া (৩৩) গ্রেপ্তার হয়েছেন।

রোববার (২৪ আগস্ট) বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ইউনুস কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পিটি স্কুল এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, সৈকতে নারী পর্যটকদের গোসল, চলাফেরা ও একান্ত সময় কাটানোর মতো ব্যক্তিগত মুহূর্ত লুকিয়ে ভিডিও করে প্রকাশ করা নিন্দনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড শুধু ভুক্তভোগীদের মানসিক ক্ষতিই নয়, কক্সবাজারের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। ধাপে ধাপে এই চক্রের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com