1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মায়ের ওপর অভিমান করে নিজেকে শেষ করলেন স্কুলছাত্রী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মায়ের ওপর অভিমান করে নিজেকে শেষ করলেন স্কুলছাত্রী

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৫৪ বার

 

মায়ের সঙ্গে অভিমানে বিষপানে সামিয়া আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মুগদা থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সামিয়া উত্তর মান্ডার এলাকার আজিজুল হকের মেয়ে এবং মুগদা মাল্টিমিডিয়া স্কুলের দশম শ্রেণির ছাত্রী। তার ভাই সাহিম জানান, ‘আমার বোন একটু রাগী স্বভাবের ছিল। গতরাতে তুচ্ছ একটি বিষয় নিয়ে মা বকুনি দেন। এতে অভিমান করে সামিয়া ইঁদুর মারার বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। পরে দ্রুত ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বোন বেঁচে আর নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মিয়া বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মুগদা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com