1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হঠাৎ অভিযান, ব্যবসায়ীর গোডাউনে মিললো বিপুল পরিমাণ টিসিবির তেল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হঠাৎ অভিযান, ব্যবসায়ীর গোডাউনে মিললো বিপুল পরিমাণ টিসিবির তেল

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার

 

চট্টগ্রামের ফটিকছড়িতে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) বিপুল পরিমাণ সয়াবিন তেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় দোকান মালিক মোহাম্মদ ইকবালকে আটক করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার নানুপুর বাজারের মেসার্স কামাল স্টোরে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে চালানো অভিযানে দোকানের গোডাউন থেকে ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নানুপুর বাজারের এক ব্যবসায়ী টিসিবির বিপুল পরিমাণ তেল মজুত করে রেখেছেন এবং সকালে বিভিন্ন স্থানে সরবরাহের প্রস্তুতি নিচ্ছিলেন। এ তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ, আনসার বাহিনী, নানুপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের সদস্যরাও অংশ নেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights