
মোঃ খলিলুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি: জলঢাকা পৌরসভা বাসস্টান সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকা হতে গত ১২/০২/২৪ তারিখে রাত ৯ ঘটিকার সময় মোঃ ইসমাইল হোসেন বাবু, পিতা মোঃ আতিয়ার রহমান, সাং-পূর্ব চিকনমাটি (কমিশনারপাড়া), থানা ডোমার, আর একজন হচ্ছে মোঃ মুন্না ইসলাম, (২২), পিতা আব্দুল মোতালেব হোসেন, গ্রাম: ডাউয়াপাড়া পেট্রোল পাম্প সংলগ্ন, থানা: জলঢাকা, জেলা-নীলফামারী। ইসমাইল হোসেন বাবু ভাড়া বাসা হইতে ১৩৫ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। যাহার অনুমানিক মুল্যে ২,০০.৫০০/- হাজার টাকা। উক্ত ফেনসিডিল কারবারী বিরুদ্ধে জলঢাকা থানায় মামলা করা হয়েছে। মামলা নং-১২ তারিখ ১৩০২/২৪ ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনীর ১৪ (গ)/ ৪১ রুজু করা হয়।