1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুষ্টিয়ায় এক নারীর লাশ উদ্ধার - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:৫৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুষ্টিয়ায় এক নারীর লাশ উদ্ধার

জনিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার

কুষ্টিয়ার দৌলতপুরে মাঠ থেকে জাইমা খাতুন (৫৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।


‎সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর এলাকার পাঁচশো বিঘা মাঠে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

‎নিহত জাইমা খাতুন ওই গ্রামের মৃত আফাজ উদ্দিনের মেয়ে। দীর্ঘদিন ধরে তিনি মানসিক ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং স্বামী পরিত্যক্তা ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, মুখ বাঁধা অবস্থায় মাঠে লাশটি দেখতে পান তারা। পরে দৌলতপুর থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

‎দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, মরদেহের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মুখ বাঁধা অবস্থায় লাশ উদ্ধারের কারণে আমরা হত্যাকাণ্ডের আশঙ্কা করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘাস কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।



‎তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

‎ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com