1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গ্রেফতার হলেন সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী টুটু  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গ্রেফতার হলেন সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী টুটু 

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৯৭ বার

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি বর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী মোস্তাফিজুর রহমান টুটুকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২৬ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জসীম উদ্দিন খান জানান, টুটুকে সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে বাড্ডা থানা এলাকা থেকে গ্রেফতার করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিটের একটি দল। ধানমন্ডি থানায় করা একটি মামলার সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ তদন্ত করছে।

সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুটু ছাত্র-জনতার ওপর হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি ছিলেন এবং আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করেন। তদন্তে আরও প্রমাণ মিলেছে যে, নিহত ছাত্র আব্দুল্লা সিদ্দিক হত্যাকাণ্ডে তিনি সরাসরি জড়িত ছিলেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আন্দোলনকারী আব্দুল্লা সিদ্দিক নিহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযোগ রয়েছে, আওয়ামীপন্থি সন্ত্রাসীরা তার মরদেহ গুমের চেষ্টা চালায়।

এ ঘটনায় আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল আদালতে অভিযোগ দায়ের করলে আদালতের নির্দেশে ধানমন্ডি থানায় মামলা হয়।

এর আগে এ মামলায় সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী এস এম কামাল হায়দারকে ১৫ মে ও মো. খোরশেদ আলমকে ১৭ জুন গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

সিআইডি আরও জানায়, টুটুকে আজ আদালতে সোপর্দ করা হবে এবং তার সাত দিনের রিমান্ড আবেদন করা হবে। মামলার রহস্য উদঘাটন, অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights