1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিকরগাছার সুমাইয়ার মেডিকেলে ভর্তির সু্যোগ খুশি শিক্ষকরা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিকরগাছার সুমাইয়ার মেডিকেলে ভর্তির সু্যোগ খুশি শিক্ষকরা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৩ বার

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়নের অসহায় কৃষক কন্যা সুমাইয়া আক্তার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৯১৫তম স্থান অর্জন করে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। সে ইউসুফপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম ও ফতেপুর, জাফরনগর, ইউসুফপুর, বেনেয়ালী (এফজেইউবি) মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নাজমা খাতুনের মেয়ে।

সুমাইয়া আক্তার ২০২১ সালে ফতেপুর, জাফরনগর, ইউসুফপুর, বেনেয়ালী (এফজেইউবি) মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি-২০২১ তে জিপিএ-৫ ও ঝিকরগাছা মহিলা কলেজ থেকে ২০২৩ সালে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। বর্তমানে তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাওয়ায় তাকে নিয়ে আনান্দ উল্লাশে মেতে উঠেছেন ফতেপুর, জাফরনগর, ইউসুফপুর, বেনেয়ালী (এফজেইউবি) মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য ও শিক্ষক মন্ডলী।

মঙ্গলবার বিকালে বিদ্যালয় থেকে তাকে দোয়া ও সংবধনা দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ফতেপুর, জাফরনগর, ইউসুফপুর, বেনেয়ালী (এফজেইউবি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার নাথ, সহকারী প্রধান শিক্ষক ইমদাদুল হক, সহকারী শিক্ষক মমতাজ শিরিন, তাসলিমা পারভীন দীপা, মোক্তাদি বিল্লাহ, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম সহ আরো অনেকে। এছাড়াও তার এই অর্জনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন, ফতেপুর, জাফরনগর, ইউসুফপুর, বেনেয়ালী (এফজেইউবি) মাধ্যমিক বিদ্যালয়ের সভাপপতি এ্যাড. আব্দুল্লাহ আল মামুন।

সুমাইয়া আক্তার বলেন, শিক্ষকদের উৎসাহ ছিল বলেই তার এই অর্জন সম্ভব হয়েছে। আমি চিকিৎসক হয়ে দেশবাসীকে সেবা প্রদান করবো।

এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার নাথ বলেন, আমাদের স্কুল থেকে এই প্রথম কেউ মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে। আমরা তাকে নিয়ে গর্বিত। সুমাইয়া আক্তারের জন্য আমার দোয়া ও আশিবাদ রইল।ঝিকরগাছায় স্বপ্নলোকের পাঠশালার শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় কমসুবিধাপ্রাপ্ত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালা’র ৩৫জন শিশু শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও অভিভাবকদের উন্নতমানের খারার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নলোকের পাঠশালা’র ২য় ক্যাম্পাস মোবারকপুরে এই আয়োজনে পেন ফাউন্ডেশন পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক সফিয়ার রহমানের সভাপতিত্বে ও পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রেহানা বানু।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, স্বপ্নলোকের পাঠশালার প্রধান পৃষ্ঠপোষক ও নিউওয়ার্ক পুলিশ অফিসার কামরুজ্জামান শাহীন এবং আমেরিকা প্রবাসী আফরোজা খাতুন পদ্মা। বিশেষ অতিথি ছিলেন, লাউজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন, সাবেক নির্বাচন অফিসার স্বপন কুমার ঘোষ, সহকারী শিক্ষক ঝরনা খাতুন, আমেরিকা প্রবাসী জোহরা বেগম সহ আরো অনেকে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com