1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
এবার আরও ৫ কোটি টাকা চাঁদাবাজির মামলায় সেই সমন্বয়করা রিমান্ডে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

এবার আরও ৫ কোটি টাকা চাঁদাবাজির মামলায় সেই সমন্বয়করা রিমান্ডে

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার

গুলশান থানার ৫০ লাখ টাকার চাঁদাবাজির মামলার পর এবার রাজধানীর তেজগাঁও থানাধীন এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় বহিষ্কৃত গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ড পাওয়া অন্য আসামিরা হলেন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব।

এদিন আসামিদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক নাজমুল জান্নাত শাহ। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক প্রত্যকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিট জোন প্রাইভেট লিমিটেডের মালিক আবুল কালাম আজাদের রাজধানীর তেজগাঁও থানাধীন গ্রিন রোড ভিকন ভিলার গার্মেন্টস প্রতিষ্ঠানে গিয়ে সমন্বয়ক পরিচয়ে গত ২৬ জুন ৫ কোটি টাকা চাঁদা দাবি করে আসামিরা। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় পুলিশে ধরিয়ে দেয়া ও মব তৈরি করে ক্ষতিসাধনের হুমকি দেয়া হয়। পরে আসামিরা জনতা ব্যাংকের একটি হিসাবের কয়েকটি চেকে জোর করে আবুল কালাম আজাদের সই করিয়ে নেয়। একই সঙ্গে ব্যাংক হিসাবে দ্রুত টাকা জমা করার জন্য চাপ দেয়।

এ ঘটনায় গত ১ আগস্ট তেজগাঁও থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী আবুল কালাম আজাদ।

এর আগে ২৬ জুলাই রাতে চাঁদাবাজির সময় রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদসহ তাদের গ্রেফতার করা হয়। পরে ওই চাঁদাবাজির মামলায় দায় স্বীকার করে জবানবন্দি দেন রিয়াদ। ওই মামলায় অন্য আসামিরাও কারাগারে আছেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights