1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৪৩ কোটি টাকা অবরুদ্ধের আদেশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৪৩ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৪৮ বার

 

অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া।

এদিন দুদকের পক্ষে এ আবেদন করেন উপপরিচালক মো. মশিউর রহমান।

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ বিক্রি হচ্ছে :

দুদকের আবেদন সূত্রে জানা যায়, সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১১৪টি ব্যাংক হিসাবে জমার পরিমাণ ৪৩ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৭০ টাকা। এছাড়া আরও ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৪ হাজার ৭৯০ ডলার জমা রয়েছে।

‎আবেদনে দুদক উল্লেখ করে, অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে। এসব হিসাবসমূহ ও ব্যক্তিদের সাথে অভিযোগ সংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অনুসন্ধান চলমান থাকাবস্থায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের হিসাবসমূহ বিজ্ঞ আদালতের মাধ্যমে অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com