1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গভীর রাতে উঠানে গলাকাটা মরদেহ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গভীর রাতে উঠানে গলাকাটা মরদেহ

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৯৪ বার

 

যশোরের বেনাপোলে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাতে ছোট আঁচড়া গ্রামের নিজ বাড়ির ভেতরে তাকে হত্যা করা হয়। 

নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে এবং পেশায় একজন কসাই ছিলেন।

মিজানুরের স্ত্রী জানান, তার স্বামীর সহকারী হিসেবে একজন ভ্যানচালক কাজ করতেন। রাত আড়াইটার দিকে ওই ভ্যানচালক এসে গরু জবাইয়ের কাজে যাওয়ার জন্য ডাকতে থাকেন। তখন তিনি ঘর থেকে বের হয়ে দেখেন তার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

মিজানুরের প্রতিবেশী ইউনূস আলী বলেন, এলাকায় মিজানুর ভালো মানুষ হিসেবেই পরিচিত। তিনি গরু বেচাকেনা করতেন আর শুক্রবার গরুর মাংস বিক্রি করতেন। ঘটনার রাতে মহাজনের ফোনে ঘুম থেকে উঠে কাজে যাওয়ার উদ্দেশ্যে মিজানুর ঘর থেকে বের হন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com