1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জি এম কাদের গ্রেফতার না হলে সচিবালয় ঘেরাও: নুর - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জি এম কাদের গ্রেফতার না হলে সচিবালয় ঘেরাও: নুর

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭৬ বার

জি এম কাদেরকে গ্রেফতার করা না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে নিজের ফেসবুকে আইডিতে দেয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

এর আগে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ইট-পাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার।

তিনি বলেন, ‘সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুপক্ষের মধ্যে ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাতে পারব।

এদিকে, রাত ৮টার পরে ফের জাপা কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com