1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হরতাল সমর্থনে রাজশাহীতে ঝটিকা মিছিল, আটক ৫ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হরতাল সমর্থনে রাজশাহীতে ঝটিকা মিছিল, আটক ৫

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৮৫ বার
rajshahi

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহীঃতফসিল ঘোষণার পর বিএনপি-জামায়াতের ডাকা রোববার থেকে ৪৮ ঘন্টার হরতাল সমর্থনে রাজশাহী মহানগরীতে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শনিবার রাত ৮.০০টার দিকে নগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটের সামনে থেকে হরতালের সমর্থনে মহানগর বিএনপির নেতৃবৃন্দ এ বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলে নেতৃত্বদেন মহানগর মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা। মিছিলে মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলও উপস্থিত ছিলেন।

এদিকে, বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ ঘটনস্থলে উপস্থিত হয়ে তাদের ধাওয়া দেয়। এসময় মিছিল থেকে পাঁচজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার উপর পড়ে গিয়ে আহত হন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা।

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, পুলিশের অনুমতি না নিয়ে শনিবার রাত ৮ টার দিকে বিএনপির কয়েকজন নেতাকর্মী হরতালে সমর্থনে মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের বাধা দেয়।

এ সময় তারা পুলিশের উপর চড়াও হলে বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়। আটককৃত বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। এ ঘটনায় পর থেকেই সাহবে বাজার এলকার নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এরআগে হরতাল সমর্থনে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নগরীর শিরোইল শুভ পেট্রোল পাম্পের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights