1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১০০ বার

 

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি বিদেশি রিভলভার এবং ১০ রাউন্ড গুলিসহ ৬ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিশেষ অভিযান চালিয়ে র‍্যাব তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রকিবুল হাসান ফ্রান্স (৩৫), মো. রিয়াজুল ইসলাম (৩৫), মো. কামরুজ্জামান ওরফে নাইম (২৭), মো. আলম (৩৩), মো. আল-আমিন (৩০) ও মো. নয়ন (৩২)।

র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা বসুন্ধরা আবাসিক এলাকার নিউইয়র্ক ম্যাজিক টাওয়ারের একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। এই অভিযানে আসামিদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা অবৈধ অস্ত্রের মাধ্যমে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এর মধ্যে মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধও রয়েছে।

র‍্যাব-২ আরও জানিয়েছে যে, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com