1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অনূর্ধ্ব ১৫ জাতীয় ক্রিকেট দলের তিন ক্রিকেটারকে সংবর্ধনা দিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অনূর্ধ্ব ১৫ জাতীয় ক্রিকেট দলের তিন ক্রিকেটারকে সংবর্ধনা দিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থা

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৯৮ বার

 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের সদস্য বগুড়া জেলা বয়স ভিত্তিক দলের ৩ ক্ষুদে ক্রিকেটার বায়জিদ বোস্তামি, আফ্রিদি তারিক ও আব্দুর রহমান ইরফানকে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়।

রবিবার ৩১ আগস্ট দুপুর ১টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ অনূর্ধ্ব – ১৫ জাতীয় ক্রিকেট দলের তিন ক্রিকেটারের হাতে ক্রেস্ট তুলে দেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহবায়ক হোসনা আফরোজা।

এসময় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, সদস্য খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, বগুড়া জেলা ক্রিকেট কোচ রিফাত হাসান, সহকারী কোচ রাশেদ হাসান, ক্রীড়া সংগঠক দিপু, সাবেক খেলোয়াড় রুমেল প্রমুখ। জেলা প্রশাসক হোসনা আফরোজা তিন খুদে ক্রিকেটারকে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৫ ক্রিকেট দলে অন্তর্ভুক্ত হওয়ায় অভিনন্দন জানান এবং ভালো খেলা উপহার দিয়ে বগুড়া তথা বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ জাতীয় দলের অধিনায়ক বায়েজিদ বোস্তামী, আব্দুর রহমান ইরফান ও আফ্রিদি তারিককে পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রিকেট অনুশীলন করার কথা বলেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights