1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাঁশখালীতে বন্দুক উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাঁশখালীতে বন্দুক উদ্ধার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার

 

চট্টগ্রামের বাঁশখালীর পেকুয়ায় দুটি দেশীয় অস্ত্র ও পাঁচটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালীতে সড়কে টহল দেয় পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলেও চালক না থেমে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে ধাওয়া করলে মোটরসাইকেল চালক একটি কালো ব্যাগ ফেলে বেপরোয়া গতিতে পালিয়ে যায়। 

পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক, একটি এলজি বন্দুক, দুটি শিশা ও তিনটি রাবারসহ পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, বাঁশখালীর পেকুয়া সীমান্তের ফুটখালী ব্রিজ এলাকা থেকে মোটরসাইকেল আরোহীর ফেলে যাওয়া দুটি অস্ত্র ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights