1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বলাৎকারের মামলায় গ্রেপ্তার চার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বলাৎকারের মামলায় গ্রেপ্তার চার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার

 

চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরকে বলাৎকারের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরের মা বাদী হয়ে একই দিন মিরসরাই থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 

রোববার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের আবুতোরাব এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মঘাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে আজিজ মান্নান ওরফে আফিফ (২৮), মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকার বদিয়ার রহমানের ছেলে আনোয়ার হোসেন (৪৫), মঘাদিয়ার মাস্টারপাড়া এলাকার আবদুর রশিদ ভেলুর ছেলে আইয়ুব খান (৫৮), এবং বগুড়ার ধনুট থানার শ্যামলবাড়ি এলাকার কালু ফকিরের ছেলে এনামুল হক (৩৮)। মামলার অপর আসামি পূর্ব মায়ানী এলাকার মহিউদ্দিনের ছেলে নাহিন (৩০) পলাতক রয়েছেন।

ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, ‘কিছুদিন ধরে আমার একমাত্র ছেলেকে শারীরিক নির্যাতন করা হচ্ছিল। তারা তাকে ঔষধ খাইয়ে অচেতন করে বলাৎকার করত। প্রথমে আফিফ আমার ছেলেকে নির্যাতন করে, পরে আরও চারজন তার ওপর অত্যাচার চালায়। শনিবার আমার ছেলে ঘটনাটি আমার বোনকে জানায়। আমি ছেলের সুচিকিৎসা চাই। নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বিভিন্ন সময়ে ওই কিশোরকে জোরপূর্বক বলাৎকার করার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।

ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights