1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ বিএনপির সাবেক নেতা আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ বিএনপির সাবেক নেতা আটক

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার

 

মেহেরপুরের গাংনী উপজেলায় যৌথ বাহিনীর এক অভিযানে বিদেশী পিস্তল দুটি ম্যাগজিন তিন রাউন্ড গুলিসহ গোলাম মোস্তফা ওরফে ডাকু (৫০) নামে এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে।

সোমবার (১লা সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলা চৌগাছা গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।

আটক গোলাম মোস্তফা গাংনী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং চৌগাছা গ্রামের ভিটা পাড়ার মৃত আজিজুল হকের ছেলে।

র‍্যাব ১২,গাংনি ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও র‍্যাবের একটি সমন্বিত দল চৌগাছায় গোলাম মোস্তফার বাড়িতে অভিযান চালায়। অভিযান কালে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃত গোলাম মোস্তফার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে যৌথবাহিনী।গাংনি থানার পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com