1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার- ১ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার- ১

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৪ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : ঝিনাইদহের শৈলকুপা এলাকা হতে দেশীয় ১ টি ওয়ান শুটারগানসহ ১জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে র‍্যাব -৬ ঝিনাইদহ ক্যাম্প।

ঝিনাইদহ র‍্যাব -৬,সিপিসি -২ সুত্র থেকে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, জেলার শৈলকুপা থানাধীন শেখপাড়া বাজার এলাকায় কতিপয় অবৈধ মাদক ব্যবসায়ী অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি বিকাল ২ টা ৩০ মিনিটের সময় শৈলকুপা থানাধীন নিশ্চিন্তপুর গ্রামে অভিযান পরিচালনা করে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী মনিরুজ্জামানের পুত্র মোঃ শামসুজ্জামান (৪৫) কে কুমারখালী রাজাপুর কুষ্টিয়া থেকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১ টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড তাজা গুলিসহ উদ্ধার করা হয়।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com