1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর অভয়নগরে ফেরিওয়ালার হাতে শিশু ধর্ষণের অভিযোগ; আটক ১ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর অভয়নগরে ফেরিওয়ালার হাতে শিশু ধর্ষণের অভিযোগ; আটক ১

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার

যশোরের অভয়নগরে ফেরিওয়ালার ভয়াবহ লালসার শিকার হয়েছে ১১ বছরের এক শিশু।
জানা যায়, চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এই মেয়েটিকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান (৪২) নামের এক ফেরিওয়ালাকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। সে পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার বেগমপুর এলাকার বাসিন্দা।
‎ মঙ্গলবার সকালে উপজেলার তালতলা এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটি সকালে স্কুলে যাওয়ার সময় ফেরিওয়ালা আব্দুল মান্নান তাকে ফুসলিয়ে স্কুলের পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে সে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। বিকালে বাড়িতে ফিরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তখনই সে পুরো ঘটনাটি খুলে বলে। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে পরিবার অভয়নগর থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, ডাক্তার ফেরদাউস শান্ত জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ধর্ষণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এই জঘন্য অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com