1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পাহাড় থেকে অস্ত্র কিনে ফেরার পথে নারীসহ গ্রেপ্তার ৩ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পাহাড় থেকে অস্ত্র কিনে ফেরার পথে নারীসহ গ্রেপ্তার ৩

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার

 

কক্সবাজারের মহেশখালীর গভীর পাহাড় থেকে অস্ত্র কিনে ফেরার পথে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তারা তিনজনেই অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহেশখালীর গোরকঘাটা জেটি ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা তিনজনেই অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

আটকরা হলেন, দক্ষিণ পাহাড়তুলিয়া এলাকার ৭নং ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের পুত্র সাইফুল ইসলাম (২৫), কক্সবাজারের আলীর জাহাল এসএমপাড়া এলাকার ৫নং ওয়ার্ডের মৃত আব্দুল হাকিম এর স্ত্রী গোলবাহার খাতুন (৬৫), একই এলাকার মৃত সুলতান আহম্মদ এর স্ত্রী দিলবার বেগম (৬০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মহেশখালীর হোয়ানক এলাকার গভীর পাহাড় থেকে তৈরি করা বন্দুক তারা কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রি করে থাকে। কখনও ভিক্ষুক,কখনও আত্মীয়ের বাড়ীতে বেড়াতে আসা অতিথি কিংবা রোগী সেজে অস্ত্র পাচারের কাজ করে থাকে। সবশেষ মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে পুলিশ।

এ বিষয়ে মহেশখালী থানার ওসি মনজুরুল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২টি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি একনলা বন্দুক নিয়ে দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে। আরও তথ্য সংগ্রহের মাধ্যমে দ্রুত পাহাড়ে অভিযান পরিচালনা করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com