1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর অভয়নগরে দূর্বৃত্তের গুলিতে যূবক আহত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর অভয়নগরে দূর্বৃত্তের গুলিতে যূবক আহত

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব উত্তর – পূর্ব জনপদের ৭ নং শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শামীম শেখ (২০) নামের এক যুবক গুলিতে গুরুতর আহত হয়েছেন।

ওসি কেএম রবিউল ইসলাম জানান, এশার আযানের কিছুক্ষণের মধ্যে কয়েকজন যুবক হত্যার উদ্দেশ্যে শামীম শেখের উপর গুলি চালায়। একটি গুলি তার মাথায় লাগে। খবর পেয়ে স্থানীয়রা তাকে প্রথমেফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শামীম শেখ অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামের মহিদুল শেখের ছেলে। তার ভাই ইরান বলেন, দুর্বৃত্তরা পরপর কয়েকটি গুলি ছুঁড়ে এবং হামলার উদ্দেশ্য হত্যা ছিল।
ওসি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com