1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গফরগাঁওয়ে শিক্ষককে কুপিয়ে টাকা ছিনতাই - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গফরগাঁওয়ে শিক্ষককে কুপিয়ে টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৩ বার

শিবলী সাদিক খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ের চারবাড়ীয়া কামিল মাদ্রাসার শিক্ষক শরীফ কে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাত দল। শরিফ গফরগাঁও উপজেলার মহির খারুয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। গুরুতর আহত শরিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৭নং ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানাযায়, গতকাল বুধবার শরিফের বড় ভাইয়ের ব্যবসায়ীক কাজে তাদের কর্মচারী মাসুদের পরামর্শে মালামাল কিনতে মাসুদকে সাথে নিয়ে কিশোরগঞ্জের ভৈরব যায়। কিন্তু কোন মালামাল ক্রয় করতে না পেরে রাত দশটার দিকে ভৈরব থেকে গফরগাঁওয়ের উদ্দেশ্যে পাবলিক বাসে রওয়ানা করে, কিশোরগঞ্জ জেলখানার মোড়ে বাস থেকে নেমে সিএনজি ভাড়া নিয়ে হোসেনপুরের উদ্দেশ্যে রওয়ানা করে, সে সময় সিএনজিতে শরিফ ও মাসুদ পেছনের সিটে বসা থাকে এবং সামনে ড্রাইভারের দুই পাশে দুইজন যাত্রীবেসে ডাকাত বসে থাকে। সিএনজি রওয়ানা হওয়ার কিছুক্ষণ পর মাসুদ সিগারেট খেতে সিএনজি থামায়, এসময় সিএনজি থামাতে নিষেধ করে শরিফ। কিন্তু মাসুদ নিষেধ না মেনে সিএনজি থামিয়ে সিগারেট টানে, এর কিছুদূর যাওয়ার পর হোসেনপুর উপজেলার দাপুনিয়া এলাকায় প্রস্রাব করার কথা বলে আবারও সিএনজি থামায় মাসুদ। এসময় প্রস্রাব করতে মাসুদ একটু দূরে চলে গেলে কিছু বুঝার আগেই সিএনজির সামনে বসে থাকা দুইজন শরিফকে দাড়ালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে এবং টাকার ব্যাগ দিতে বলে। কোপ ফেরাতে গেলে একজন শরিফের সাথে থাকা পাঁচ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় ডাকাত দল। এরপর আহত শরীফ কে হোসেনপুর মেডিকেলে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে গতরাত ৩টায় ময়মনসিংহ মেডিকেলে নিয়ে আসে স্বজনরা। শরিফ মাস্টার বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৭নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এদিকে ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকার সন্দেহে মাসুদকে আটক করেছে হোসেনপুর থানা পুলিশ। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com