বগুড়ার শাজাহানপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মারপিটে আহত একজন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন মঞ্জুরুল হোসেন (৪২) ও তার ভাতিজা আদম আলী (২৫)। এ ঘটনায় মঞ্জুরুল হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ​অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে শাজাহানপুরের খরনা ইউনিয়নের লটাগাড়ী পূর্বপাড়ার বাসিন্দা মঞ্জুরুল হোসেন তার প্রতিবেশী মামুন (৫০), শফিকুল ইসলাম (৩০) ও মামুনের স্ত্রী রেশমা খাতুনকে মাদক ব্যবসা বন্ধ করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা মঞ্জুরুলকে মারধর করে আহত করে। ​একই দিন সকাল ১০টার দিকে অভিযুক্তরা আবারও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মঞ্জুরুলের বাড়িতে হামলা চালায়। এসময় তারা আদম আলীকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করলে রামদার আঘাতে তার হাত ও কোমরে গুরুতর জখম হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে। বর্তমানে আদম আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলাকারীরা মঞ্জুরুল ও তার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্য বইয়ে বিতর্ক: এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি, গচ্চা ১৭ কোটি টাকা

Verified by MonsterInsights

বগুড়ার শাজাহানপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মারপিটে আহত একজন

আপলোডের সময় : 09:37:49 pm, Saturday, 6 September 2025