1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার। - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার।

বিশেষ প্রতিনিধি :- আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আবুল হোসেন’কে হাতেনাতে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। গত ০৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী এলাকা থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে একই এলাকার মোঃ আবুল হোসেন (৬০) কে ১০০ পিস ইয়াবাসহ তার নিজ বসতবাড়ি থেকে হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights