বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে ৭ই সেপ্টেম্বর-২৫ রবিবার বিকেল শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা।

টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরুল কায়েস। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত আতিকুর রহমান, গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রিড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম আর সিদ্দিক লেমন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, হাসান আলী আলাল, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, হাসান মোল্লা প্রমূখ।

উদ্বোধনী খেলায় দুপচাঁচিয়া উপজেলা ১-০গোলে সারিয়াকান্দি উপজেলা’কে পরাজিত করেছে। দ্বিতীয়ার্ধে ৩২মিনিটে রবিন দুপচাঁচিয়ার পক্ষে এক মাত্র গোলটি করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রবিন। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক হোসনা আফরোজা ও শহীদ কমর উদ্দিনের মাতা জমেলা বেগম।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সিডনির নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম যাত্রীবাহী ফ্লাইটের যাত্রা শুরু

Verified by MonsterInsights

বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

আপলোডের সময় : 09:09:25 pm, Sunday, 7 September 2025