1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঘুমন্ত ইকবালকে হাতুড়ি দিয়ে হত্যার সবশেষ (ভিডিও) থেকে, - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঘুমন্ত ইকবালকে হাতুড়ি দিয়ে হত্যার সবশেষ (ভিডিও) থেকে,

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার

বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ব্যবস্থাপক ইকবাল হোসেনকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করা হয়েছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।  পুলিশও ইতোমধ্যেই হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে। তাতে দেখা যায়, রাত আড়াইটার দিকে ঘুমন্ত ইকবালের মাথায় একটি হাতুড়ি দিয়ে একাধিকবার আঘাত করে হত্যা করা হয়। এতে সময় লেগেছে ২০ সেকেন্ডেরও কম। নিহত ইকবাল সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। জানা গেছে, শনিবার দিনগত রাতে ইকবালকে হত্যার পর অভিযুক্ত রাকিবুল ইসলাম রতন (২৬) পালিয়ে যায়। পরদিন রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রতন বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানিয়েছে, পেট্রোল পাম্পের তেল চুরি করা নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে মারধরের বদলা নিতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, হাতুড়ি দিয়ে ইকবালকে হত্যার কথা স্বীকার করেছে রতন। হত্যার পর বগুড়া থেকে পালিয়ে কালিয়াকৈর গিয়ে আত্মগোপন করে। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com