1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
স্বামী পরিত্যক্তাকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

স্বামী পরিত্যক্তাকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার

 

গাজীপুরের শ্রীপুরে স্বামী পরিত্যক্তা এক নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগে রাকিব (৩০) নামে যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।

আসামি রাকিব শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। রোববার ভুক্তভোগী নারী একমাত্র আসামি হিসেবে মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার পর থেকে একাধিক স্থানে অভিযান চালিয়ে বিকেলে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার একটি মাঠ থেকে রাকিবকে গ্রেফতার করে।

ভুক্তভোগী নারীর মেয়ে জানান, প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার মাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ভুক্তভোগী নারী বাড়িতে একাই বসবাস করতেন। আসামি রোববার ভোর ৪টার দিকে কৌশলে তার বসতঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। নারী ডাকচিৎকার শুরু করলে তাকে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেয় এবং চলে যায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com