1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হাটে মাঠে ঘাটে যেখানেই যাই নাম শুনি সেলিম ভাই সেলিম ভাই - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:১৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হাটে মাঠে ঘাটে যেখানেই যাই নাম শুনি সেলিম ভাই সেলিম ভাই

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ-মাহমুদুল হাসান শুভ
  • আপডেট সময়ঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার

হাটে মাঠে ঘাটে যেখানে যাই সেখানেই শুনি জননেতা সেলিম ভাই, সেলিম ভাই। কথাগুলো বলছিলেন গান্ধাইল বাজারের এক ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি হাট থেকে কম দামে পন্য কিনে গ্রামে গ্রামে ফেরি করে তা বিক্রি করেন। আজকে জননেতা সেলিম রেজা ওই এলাকায় গনসংযোগ করতে গেলে সেখানে দেখা ওই ক্ষুদ্র ব্যবসায়ীর নিকটে দোয়া চান সেলিম রেজা। তখনই তিনি বলেন, আপনার নামতো সবার মুখে মুখে। যেখানেই যাই সবাই আপনার কথাই বলে। তিনি আরও বলেন, অনেক মানুষ কয় আ. লীগ তো নাই। তাইলে ভোটের মাঠে এবার যাকে কাছে পামু, আমাগোরে সাথে খোলামেলা কথা কয়, খোঁজ খবর নেয়, এলাকাতেই থাকে, বিপদে কাছে গেলে পাওয়া যাবো এমন নেতাই তো সেলিম রেজা। আর সব তো কাজিপুরে থাকে না। তাই এবার ভোট সেলিম রেজাকেই দিমু। এসব কথা ওই ক্ষুদ্র ব্যবসায়ী হাটে মাঠে ঘাটে যেখানেই যান সেখানেই শোনেন বলে সাংবাদিকদের জানান। উল্লেখ্য আজকে সেলিম রেজা তারেক রহমানেরর ৩১ দফার প্রচারণার কাজে গান্ধাইলের বিভিন্ন এলাকায় যান। এসময় দলীয় নেতাকর্মিরা তার সাথে ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com