1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রাম সরকারি কলেজে দর্শন ডিপার্টমেন্টে ক্লাস রিপ্রেজেন্টেটিভ নির্বাচন ও সংবর্ধনা প্রদান  - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৫:৫০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রাম সরকারি কলেজে দর্শন ডিপার্টমেন্টে ক্লাস রিপ্রেজেন্টেটিভ নির্বাচন ও সংবর্ধনা প্রদান 

মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার

কুড়িগ্রাম সরকারি কলেজে দর্শন ডিপার্টমেন্টে ক্লাস রিপ্রেজেন্টেটিভ নির্বাচন ও সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

আজ ৯ সেপ্টেম্বর ২০২৫ ইং মঙ্গলবার সকাল ১১.০০ সময় কুড়িগ্রাম সরকারি কলেজের কুড়িগ্রাম সরকারি কলেজে দর্শন ডিপার্টমেন্টে ক্লাস রিপ্রেজেন্টেটিভ নির্বাচন ও সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গত রবিবার ০৮-০৯-২০২৫ ইং তারিখে আমাদের কুড়িগ্রাম সরকারি কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দর্শন ডিপার্টমেন্টের সিআর নির্বাচিত হয়।

কুড়িগ্রাম সরকারি কলেজের দর্শন ডিপার্টমেন্টের পাঁচ জন ক্যান্ডিডেট হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। তাদের হলেন, মোঃ নাইমুল ইসলাম বাঁধন, এম এন জাকারিয়া খাঁন মুরাদ, নাইমুল ইসলাম নাঈম, হাফসা খাতুন,  অশ্রু আমাতুল্লাহ মনা  এদের মধ্যে নাঈমুল ইসলাম বাঁধন ও অশ্রু আমাতুল্লাহ মনা  দুইজন নির্বাচিত হয়ে জয়যুক্ত হয়েছে।

প্রধান আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রভাষক মোঃ শাহিন (দর্শন বিভাগ) তিনি বলেন, আজকে ক্লাস রিপ্রেজেন্টেটিভ নির্বাচন ও সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচিত প্রার্থীকে স্বাগত জানাই এবং ক্লাসের সুশৃংখল রক্ষার্থে ক্লাস প্রতিনিধিদের আহ্বান থাকবে প্রতিটি ক্লাসে সবাই যেন উপস্থিত থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং মনোযোগ সহকারে তোমাদের দায়িত্ব পালন করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দর্শন বিভাগীয় প্রধান চিন্ময় রায়,( সহযোগী অধ্যাপক) দর্শন বিভাগ, মোঃ আসাদুজ্জামান (সহকারী অধ্যাপক) দর্শন বিভাগ।

সঞ্চালনায় ছিলেন দর্শন ডিপার্টমেন্টের শিক্ষার্থী এম এন জাকারিয়া খাঁন মুরাদ, পরিশেষে তিনি বলেন, আমি বলতে চাই যে, আমাদের ডিপার্টমেন্টের পরবর্তী বর্ষে ক্লাস প্রতিনিধি নির্বাচন হওয়ার পূর্বেই ক্যান্ডিডেট হওয়ার প্রস্তুতি নিতে হবে এবং সবার মাঝে গনসংযোগ থাকতে হবে যেন অন্যান্য বন্ধুদের মাঝে প্রতিহিংসা বা কটুক্তিমূলক কথা না ছড়ায় কোন ব্যক্তির নামে। তবে আমরা যেন আমাদের ডিপার্টমেন্টের সকল বন্ধু-বান্ধব একসাথে হয়ে কলেজ জীবনটা পাড় করতে পারি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com