1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় পারভেজ মল্লিকের নিজস্ব অর্থায়নে রাস্তার সংস্কার কাজ চলছে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় পারভেজ মল্লিকের নিজস্ব অর্থায়নে রাস্তার সংস্কার কাজ চলছে

স্টাফ রিপোর্টার:- সাগর
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার

খুলনা-০৪ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী , যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক , খুলনার তেরখাদা উপজেলার বারসাত নিবাসী পারভেজ মল্লিক এর নিজস্ব অর্থায়নে উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর গ্রামের একটি রাস্তার সংস্কার কাজ চলছে। রাস্তাটির বিভিন্ন স্থানে ইটের সোলিং উঠে গিয়ে জনসাধারণের চলাচলে অসহনীয় দুর্ভোগ বাড়ছে। পারভেজ মল্লিক বিশ্বস্ত সূত্রে জানতে পেরে রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর এলাকার বাসিন্দা ও উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহিন বিশ্বাস ও জেলা তরুণ দলের যুগ্ম আহবায়ক উক্ত কাজটি তদারকি করে দ্রুত চলাচল উপযোগী করছেন। সূত্রে জানা গেছে , পারভেজ মল্লিক এর আগে তেরখাদা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভ্যান শ্রমিক , গরীব , দুঃস্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে বস্ত্র এবং খাবার সামগ্রী বিতরণ করে অসহায়দের মুখে হাসি ফুটিয়েছেন। তিনি রাস্তাঘাটের ছোটোখাটো সমস্যা নিজ উদ্যোগে সমাধান করছেন। পারভেজ মল্লিক বলেন , দীর্ঘদিন তিনি দেশের বাইরে থাকার কারণে জনসেবায় পিছিয়ে রয়েছেন। দেশে ফিরে তিনি জনগণের দোড় গোড়ায় সুষম সেবা পৌছে দেয়ার জন্য কাজ শুরু করেছেন। তিনি জনসেবায় সব সময় নিজেকে নিয়োজিত করে এলাকার গরীব , দুস্থ ও অসহায় দিনমুজুর মানুষের পাশে দাড়াবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com