1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জের দেউলীতে জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার কমিটি গঠন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জের দেউলীতে জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার কমিটি গঠন

প্রতিনিধি শিবগঞ্জ (বগুড়া) :-মোঃ হৃদয় হাসান
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নে জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অমুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সজল চন্দ্র দাসকে সভাপতি ও অসীম কুমারকে সেক্রেটারি নির্বাচিত করা হয়। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রনজিৎ মোহন্তকে, অর্থ সম্পাদক আনন্দ কুমারকে এবং প্রচার সম্পাদক মোনরঞ্জন মোহন্তকে। এছাড়াও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় ঝুনু, উৎপল চন্দ্র, নেপেন চন্দ্র পাল, সবুজ চন্দ্র মালী, সুমন রাজভর ও শংক চন্দ্রকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। মাওলানা মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আছার উদ্দিন, ইউনিয়ন জামায়াতের আমীর রফিকুল ইসলাম এবং জামায়াত মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা কামাল হোসেনসহ অন্যান্যরা। সভায় বক্তারা বলেন, “জামায়াতে ইসলাম সর্বস্তরের জনগণের সংগঠন। এখানে মুসলিম-অমুসলিম নির্বিশেষে সবাই সমানভাবে কাজ করার সুযোগ পায়। ইসলামের ন্যায়-নীতি, সাম্য ও সুবিচারের বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে অমুসলিম ভ্রাতৃপ্রতিম জনগণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।” মতবিনিময় সভায় শতাধিক অমুসলিম জনগণের পাশাপাশি জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com